বিএইচবিএফসি ও রাজউকের মধ্যে সমঝোতা স্মারক সই

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নির্মিত ও নির্মাণাধীন ফ্ল্যাটে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) গৃহনির্মাণ ঋণ প্রদানে সংস্থা দুটোর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নির্মিত ও নির্মাণাধীন ফ্ল্যাটে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) গৃহনির্মাণ ঋণ প্রদানে সংস্থা দুটোর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বিএইচবিএফসির ঋণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত জিএম জেডএম হাফিজুর রহমান এবং রাজউকের পরিচালক (প্রশাসন) মো. মমিন উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বিএইচবিএফসির ডিএমডি মো. নূর আলম সরদার, উপপরিচালক লিটন সরকার এবং উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এমওইউ স্বাক্ষরিত হওয়ায় বিএইচবিএফসির এমডি মো. আব্দুল মান্নান সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জানিয়েছেন।

আরও