একই সঙ্গে ২০২৫ সালের জন্য ৩ শতাংশ নগদ ও ৭ শতাংশ স্টক লভ্যাংশও অনুমোদিত হয়েছে। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত ভার্চুয়াল এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এমএ কাশেম। এছাড়া এতে অংশ নেন ভাইস চেয়ারপারসন রেহানা রহমান, পরিচালনা পর্ষদের সদস্য, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. খালিদ মাহমুদ খান এবং কোম্পানি সচিব মামুনুর রশীদ। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পর্ষদের পরিচালক জোসনা আরা কাশেম, দুলুমা আহমেদ, নাসির উদ্দিন আহমেদ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান, নুর নাহার তারিন, এশিয়া ইন্স্যুরেন্স পিএলসির প্রতিনিধি পরিচালক মো. রফিকুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার এম মঈন, অডিট কমিটির চেয়ারম্যান আলম ফিরোজী এবং স্বতন্ত্র পরিচালক নুরজাহান বেগমসহ শেয়ারহোল্ডাররা।
সভায় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. খালিদ মাহমুদ খান ২০২৫ সালের পরিচালন ফলাফল এবং ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, ২০২৫ সালে ব্যাংকটির সম্মিলিত পরিচালন মুনাফা হয়েছে ১ হাজার ১৯৭ কোটি ৮৪ লাখ টাকা। বছরের শেষে আমানত দাঁড়ায় ৪৩ হাজার ৯২৩ কোটি টাকায়, মোট সম্পদের পরিমাণ ৫৫ হাজার ৪৪২ কোটি টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২ দশমিক ৫১ টাকা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৫ দশমিক ৭৪ টাকা।
সভায় আরো জানানো হয়, ২০২৫ সালের শেষে ব্যাংকের রেগুলেটরি মূলধন দাঁড়িয়েছে ৫ হাজার ১০৯ কোটি ৬২ লাখ টাকায়। আয়-ব্যয় অনুপাত ৩৯ দশমিক ৫৬ শতাংশে নামিয়ে এনে ব্যয় দক্ষতার ক্ষেত্রেও ব্যাংকটি ইতিবাচক অবস্থান ধরে রেখেছে।