সিলেটের জিন্দাবাজারে আইএফআইসি ব্যাংকের ১২১৭তম উপশাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল স্থানীয় সহির প্লাজায় প্রধান অতিথি হিসেবে উপশাখাটি উদ্বোধন করেন সাংবাদিক ও জেলা প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংকের সিলেট শাখার ব্যবস্থাপক এমএ কাইয়ূম চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী কামরুল হাসান, ব্যাংকের সিলেট জোনের ব্যবস্থাপক মো. মশিউর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা।