মার্কেন্টাইল ব্যাংকের ট্রেড ফাইন্যান্স অ্যানালিটিকস সফটওয়্যার উদ্বোধন

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্প্রতি বৈদেশিক বাণিজ্যের রিপোর্টিং ও মনিটরিং আরো উন্নত করার লক্ষ্যে ‘ট্রেড ফাইন্যান্স অ্যানালিটিকস (টিএফএ)’ শীর্ষক একটি শক্তিশালী সফটওয়্যার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে।

এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

হাইব্রিড প্লাটফর্মে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম, টিএফএ সফটওয়্যারের স্টিয়ারিং কমিটি এবং প্রজেক্ট বাস্তবায়ন টিমের সদস্যরা। এছাড়া ব্যাংকের আন্তর্জাতিক বিভাগ, অথোরাইজড ডিলার (এডি) শাখাগুলো এবং সেন্ট্রাল ট্রেড প্রসেসিং সেন্টারের (সিটিপিসি) প্রতিনিধিরা অংশ নেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নতুন চালু হওয়া এ টিএফএ সফটওয়্যার মার্কেন্টাইল ব্যাংকের বৈদেশিক বাণিজ্যের রিপোর্টিং সহজতর এবং পুরো নেটওয়ার্ক জুড়ে মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করতে উন্নত ও স্বয়ংক্রিয় কাঠামো প্রদান করবে।

আরও