আন্তর্জাতিক চিকিৎসাসেবা গ্রহণ সহজ করতে মেডিকেল ট্যুরিজম সেবাদানকারী প্রতিষ্ঠান প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। এ অংশীদারত্বের আওতায় ব্যাংকটির প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহক, ক্রেডিট ও ডেবিট কার্ডধারী এবং কর্মকর্তা-কর্মচারীরা ভারত, থাইল্যান্ড ও চীনে চিকিৎসাসেবা গ্রহণে বিশেষ মূল্যছাড়সহ বিভিন্ন সুবিধা পাবেন। সম্প্রতি এক অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) মো. জাহিদ হোসেন এবং প্ল্যান মেডি ট্রিপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফ্লোরা নাজনীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ-সংক্রান্ত এমওইউতে স্বাক্ষর করেন। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
চুক্তির আওতায় সুবিধাভোগীরা বিমানবন্দর থেকে আনা-নেয়া, মেডিকেল ভিসাপ্রাপ্তিতে সহায়তা, হাসপাতালে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা, চিকিৎসা পরিকল্পনা প্রণয়নে সহায়তা এবং নির্ধারিত হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা পাবেন। প্রযোজ্য শর্তাবলি অনুযায়ী এসব সুবিধা দেয়া হবে।
মিডল্যান্ড ব্যাংক বলছে, এ অংশীদারত্বের লক্ষ্য গ্রাহকদের আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া সহজ ও সুবিধাজনক করা। পাশাপাশি ব্যাংকের মূল্য সংযোজিত সেবার পরিধি সম্প্রসারণ করা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও হেড অব কার্ডস মো. আবেদ-উর-রহমান; ভিপি ও হেড অব হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট মো. জুবায়েদ উর রহমান এবং ভিপি ও রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের কো-অর্ডিনেটর অ্যান্ড পাবলিক রিলেশনস ডিভিশনের প্রধান মো. রাশাদুল আনোয়ার। অন্যদিকে প্ল্যান মেডি ট্রিপের পক্ষে আরো ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সৈকত ভদ্র, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাতিমা তুজ জোহরা এবং এক্সিকিউটিভ মোছা. সাদিয়া খাতুন।