কনটেইনার পরিবহনে নতুন উচ্চতায় চট্টগ্রাম বন্দর

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) ৪ হাজার ৪৯৫ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। এই রফতানি ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ২০ শতাংশ বেশি।

কনটেইনার পরিবহনে নতুন রেকর্ড গড়েছে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম। বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে এ বন্দরে কনটেইনার পরিবহনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩২ লাখ ৯৬ হাজার টিইইউ, যা ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া এক বছরের ব্যবধানে কনটেইনার পরিবহন বেড়েছে প্রায় ৪ শতাংশ।

চট্টগ্রাম বন্দরের চারটি টার্মিনাল, কমলাপুর ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) ও পাঁনগাঁও নৌ টার্মিনালের মাধ্যমে এসব কনটেইনার পরিবহন হয়েছে। এর মধ্যে রয়েছে আমদানি, রফতানি ও খালি কনটেইনার।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) ৪ হাজার ৪৯৫ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। এই রফতানি ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ২০ শতাংশ বেশি।

বন্দরের তথ্যমতে, চট্টগ্রাম বন্দরে এর আগের সর্বোচ্চ সাড়ে ৩২ লাখ কনটেইনার পরিবহন হয়েছিল ২০২১-২২ অর্থবছরে। বন্দর কর্মকর্তারা জানান, ২০২৪-২৫ অর্থবছরের শুরুতে অর্থাৎ জুলাই-আগস্টে শ্রমিক সংগঠনের কর্মসূচি আর শেষ দিকে কাস্টমস কর্মকর্তাদের শাটডাউন আন্দোলন চলেছে। এছাড়াও পরিবহন ধর্মঘটসহ নানা কারণে পণ্য খালাস ও শুল্কায়ন কার্যক্রম ব্যাহত হয়েছে। তবে স্বাভাবিক পরিস্থিতি পেলে কনটে্ইনার পরিবহন আরো বেশি হওয়ার কথা ছিল। এর কারণ হিসেবে রফতানি কনটেইনারে ভালো প্রবৃদ্ধি এসেছে বলেও জানিয়েছেন তারা।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বণিক বার্তাকে বলেন, বিদায়ী অর্থবছরে বন্দরের কার্যক্রম নানামুখী বাধার মুখে পড়েছে। অর্থবছরের শেষের দিকে কাস্টমস কর্মকর্তাদের কর্মসূচিসহ কিছু প্রতিবন্ধকতা না থাকলে কনটেইনার পরিবহনের সংখ্যা আরো বাড়ত। তবু এই সাফল্য এসেছে সবার সম্মিলিত প্রচেষ্টায়। বিশেষ করে রফতানি পণ্যের হ্যান্ডলিং একটা বড় ভূমিকা রেখেছে ।

বাংলাদেশে কনটেইনার পরিবহনের জন্য দুটি সমুদ্রবন্দর রয়েছে, চট্টগ্রাম ও মোংলা। এর মধ্যে ৯৯ শতাংশ কনটেইনার চট্টগ্রাম বন্দর দিয়েই আনা-নেয়া করা হয়। মোংলার মাধ্যমে হয় মাত্র ১ শতাংশ।

মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা কামাল বণিক বার্তাকে বলেন, ‘রফতানির ক্ষেত্রে বাংলাদেশের প্রায় পুরোটাই কনটেইনারনির্ভর। আবার আমাদনিতেও কনটেইনারেই আনা হয় সবচেয়ে মূল্যবান শিল্প কাঁচামাল, মূলধনি যন্ত্রপাতি ও বাণিজ্যিক পণ্য। তাই অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামনেও বাড়বে কনটেইনার হ্যান্ডলিং।

আরও