মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি Prevention
of Money Laundering and Combating Financing against Terrorism শীর্ষক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত প্রশিক্ষণে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগ ও ব্যাংকের বিভিন্ন শাখার ৯০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ। সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জাভেদ তারিক।