ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ৬০ ডলারের কাছাকাছি

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভাবনার ওপর দাঁড়িয়ে গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের দাম এ পর্যন্ত বছরের সর্বোচ্চে দাঁড়িয়েছে। বাজারে গতকাল জ্বালানি তেলের আন্তর্জাতিক আদর্শ ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ৫৯ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে, যা গত বছরের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভাবনার ওপর দাঁড়িয়ে গতকাল অপরিশোধিত জ্বালানি তেলের দাম পর্যন্ত বছরের সর্বোচ্চে দাঁড়িয়েছে। বাজারে গতকাল জ্বালানি তেলের আন্তর্জাতিক আদর্শ ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি শূন্য দশমিক শতাংশ বেড়ে ৫৯ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে, যা গত বছরের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। খবর রয়টার্স।

মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২৯ সেন্ট বা শূন্য দশমিক শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৫৬ দশমিক ৫২ ব্যারেলে দাঁড়িয়েছে। গত বছরের ২২ জানুয়ারির পর সর্বোচ্চে দাঁড়িয়েছে।

গত ডিসেম্বরে প্রত্যাশার চেয়ে মার্কিন পণ্যের চাহিদা বৃদ্ধিতে বাজারে আশাবাদ সঞ্চার হয়েছে। এছাড়া প্রেসিডেন্ট জো বাইডেনের দশমিক ট্রিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ আশাবাদের সঞ্চার করেছে। এছাড়া ওপেক প্লাস দেশগুলোর তেল উত্তোলন সীমিত রাখতে একাট্টা অবস্থানও এতে ভূমিকা রেখেছে।

ভান্ডা ইনসাইটসের জ্বালানি বিশ্লেষক ভান্ডানা হরি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে অর্থনৈতিক পুনরুদ্ধার গতিশীল হওয়া এবং তেলের চাহিদা বৃদ্ধিতে অপরিশোধিত জ্বালানি তেলের বাজারেও প্রভাব রাখছে।

ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ৬০ ডলার ছুঁবে বলে পূর্বাভাস ভান্ডানা হরির।

সৌদি আরবের নেতৃত্বে প্রধান তেল রফতানিকারক দেশগুলোর উত্তোলনের রাশ টেনে ধরা দামে প্রভাব রেখেছে। চীনে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধিও এতে ভূমিকা রেখেছে।  

আরও