বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেশের প্রথম ফাইন্যান্সিয়াল ট্রেডিং ল্যাব স্থাপন করা হয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি)। গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ ল্যাবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আইইউবির উপাচার্য অধ্যাপক তানভীর হাসান, লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের এমডি মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহমুদ, আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন ও স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রাপ্রিনিউরশিপের ডিন অধ্যাপক মেহেরুন আহমেদ বক্তব্য রাখেন।