সেফটি কাউন্সিলের কর্মশালা

দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবক দল গঠন করবে এফবিসিসিআই

দুর্যোগ মোকাবেলা ও ব্যবস্থাপনায় প্রতি জেলায় প্রাইভেট সেক্টর ইমার্জেন্সি রেসপন্স টিম বা স্বেচ্ছাসেবক দল গঠন করতে যাচ্ছে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

দুর্যোগ মোকাবেলা ব্যবস্থাপনায় প্রতি জেলায় প্রাইভেট সেক্টর ইমার্জেন্সি রেসপন্স টিম বা স্বেচ্ছাসেবক দল গঠন করতে যাচ্ছে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সেই সঙ্গে প্রতিটি জেলা চেম্বারে তৈরি করা হচ্ছে সেফটি সেল। যার মাধ্যমে প্রাইভেট সেক্টর ইমার্জেন্সি রেসপন্স টিম পরিচালিত হবে। স্বেচ্ছাসেবক দল জেলা প্রশাসনের অধীনে দুর্যোগ আইন, এসওডি স্বেচ্ছাসেবক গাইডলাইন অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করবে।

গতকাল এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়েডিস্ট্রিক্ট চেম্বার অ্যাসেসমেন্ট টুল অ্যান্ড প্রাইভেট সেক্টর ইমার্জেন্সি রেসপন্স টিম ম্যানেজমেন্ট গাইডলাইন শীর্ষক কর্মশালায় তথ্য জানানো হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় এবং এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টারের (এডিপিসি) সহযোগিতায় দিনব্যাপী কর্মশালার আয়োজন করে এফবিসিসিআই সেফটি কাউন্সিল।

কর্মশালায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেএম আবদুল ওয়াদুদ, এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস কাউন্সিলের (এডিপিসি) টেকনিক্যাল লিড . মোনা সি. আনন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের সহসভাপতি . যশোদা জীবন দেবনাথ।

আরও