উৎসবকালীন কেনাকাটায় ডিজিটাল পেমেন্ট ব্যবহারে আগ্রহ বাড়াতে দেশব্যাপী ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা করেছে মাস্টারকার্ড। ‘উৎসব আনন্দে পেমেন্ট এক ট্যাপে’ শিরোনামে এ ক্যাম্পেইন চলবে পুরো রমজান মাস থেকে ঈদুল ফিতর পর্যন্ত।
ক্যাম্পেইনের আওতায় দেশের আটটি শীর্ষ সুপারশপ চেইনে চালু হয়েছে ‘গ্রোসারি স্পেন্ড অ্যান্ড উইন’ উদ্যোগ। ৫ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ ২০২৬ পর্যন্ত (ঈদুল ফিতর) সময়কালে মাস্টারকার্ড ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে গ্রাহকরা এ অফারে অংশ নিতে পারবেন। সর্বোচ্চ মোট ব্যয়কারী কার্ডহোল্ডারদের জন্য থাকছে এক লাখ টাকা মূল্যের প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্স ভাউচারসহ গ্যাজেট ও গ্রোসারি ভাউচার। প্রতিটি অংশগ্রহণকারী সুপারশপ থেকে একাধিক বিজয়ী নির্বাচন করা হবে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি রমজান ও ঈদকে ঘিরে লাইফস্টাইল, ডাইনিং ও ট্রাভেল ক্যাটাগরিতেও বিশেষ ছাড় ও সুবিধা ঘোষণা করা হয়েছে। ক্যাম্পেইনের অংশ হিসেবে লাইফস্টাইল ব্র্যান্ডগুলোতে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ছাড়, নির্বাচিত রেস্টুরেন্টে ইফতার ও ডিনারে ‘বাই ওয়ান গেট আপ টু ৪’ সুবিধা এবং আন্তর্জাতিক ট্রাভেল প্যাকেজে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। দেশীয় হোটেল ও রিসোর্টেও থাকছে আকর্ষণীয় সাশ্রয়ী অফার।
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, রমজান ও ঈদকে কেন্দ্র করে অংশীদারদের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট ব্যবহারে আস্থা বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য।
-বিজ্ঞপ্তি