ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে আমদানি করা এ জ্বালানি তেল গতকাল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছেছে। ডিপোর অপারেশন ম্যানেজার মো. রবিউল আলম এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, ৭ এপ্রিল থেকে ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ডিজেল পাম্পিং শুরু হয়। গতকাল সকালে মোট আট হাজার টন ডিজেল পার্বতীপুর ডিপোতে আসা সম্পন্ন হয়। এ ডিজেল সেখান থেকে উত্তরাঞ্চলের ১৬টি জেলায় সরবরাহ করা হবে।
সবকিছু স্বাভাবিক থাকলে ১৭ এপ্রিল আরো পাঁচ হাজার টন ডিজেল আমদানির জন্য পাম্পিং করার পরিকল্পনা রয়েছে। এর আগে ১১ ও ২৩ মার্চ দুই দফায় পাঁচ হাজার করে মোট ১০ হাজার টন এবং ১ এপ্রিল আরো সাত হাজার টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে দেশে আসে। সর্বশেষ চালানসহ চার দফায় মোট ২৫ হাজার টন ডিজেল বাংলাদেশে পৌঁছেছে।
উল্লেখ্য, আসামের নুমালিগড়ে অবস্থিত নুমালিগড় রিফাইনারি থেকে ২০২১ সাল থেকে পাইপলাইনের মাধ্যমে নিয়মিতভাবে পরিশোধিত ডিজেল আমদানি করছে বাংলাদেশ।