মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের করডোভা হলে আয়োজিত এ মিট দ্য প্রেসে লিখিত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তব্যে উপাচার্য করোনাভাইরাস মহামারীর মধ্যে শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ে চলমান ভর্তি মেলার বিষয়টিও তুলে ধরেন তিনি। এ ভর্তি মেলাটি চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা চলাকালীন যারা ভর্তি হবেন তারা ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় পাবেন।