আট মাসে ৩৬০ কোটি ডলার বাজেট ঘাটতি রাশিয়ায়

গত আট মাসে (জানুয়ারি-আগস্ট) রাশিয়ায় বাজেট ঘাটতির পরিমাণ ছিল ৩৩ হাজার ১০০ কোটি রুবল বা ৩৬০ কোটি ডলার।

গত আট মাসে (জানুয়ারি-আগস্ট) রাশিয়ায় বাজেট ঘাটতির পরিমাণ ছিল ৩৩ হাজার ১০০ কোটি রুবল বা ৩৬০ কোটি ডলার। এ সময় ২৫ হাজার ৫৪৬ কোটি ডলার বাজেটের বিপরীতে দেশটিতে খরচ হয়েছে ২৫ হাজার ৯১২ কোটি ডলার। এ সময় জ্বালানি তেল ও গ্যাসবহির্ভূত রফতানি থেকে রাশিয়া আয় করেছে ১৭ হাজার ১৬০ কোটি ডলার। এছাড়া জ্বালানি তেল ও গ্যাস থেকে আয় হয়েছে ৮ হাজার ৩৭৫ কোটি ডলার। এদিকে ২০২৩ সালে রাশিয়ায় মোট বাজেট ঘাটতির পরিমাণ ছিল ৩ হাজার ৫৯৪ কোটি ডলার। খবর আনাদোলু ও ছবি এপি

আরও