এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ 'মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার' এবং 'মোস্ট সাসটেইনেবল এফএমসিজি কোম্পানি অব দ্য ইয়ার' পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। পাশাপাশি 'সহযাত্রা: কো-ক্রিয়েটিং ইমপ্যাক্ট' উদ্যোগের জন্য সাসটেইনেবল পার্টনারশিপস অ্যান্ড ইনস্টিটিউশনস বিভাগেও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন পুরস্কার জিতেছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া 'স্মার্ট কাস্টমার লজিস্টিকস অ্যান্ড ট্রেড' উদ্যোগের জন্য ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এবং 'ইউ-রিফিল ২.০ অ্যান্ড রি-ইঞ্জিনিয়ারিং প্যাকেজিং' উদ্যোগের জন্য রেসপনসিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন বিভাগে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউবিএল। সব মিলিয়ে এবারের আয়োজনে পাঁচটি সম্মাননা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বাংলাদেশ সাসটেইনেবিলিটি সামিটের অংশ হিসেবে এ পুরস্কার দেয়া হয়। দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম, উদ্ভাবন, অংশীদারত্ব এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদানের স্বীকৃতি হিসেবে এসব সম্মাননা দেয়া হয়।
ইউনিলিভার বাংলাদেশের পক্ষে পুরস্কারগুলো গ্রহণ করেন প্রতিষ্ঠানটির হিউম্যান রিসোর্স ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির এবং কাস্টমার বিজনেস ডেভেলপমেন্ট হেড মো. শাদমান সাদেকীন। এ সময় ব্যবসায়ী নেতা, উন্নয়ন সহযোগী ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।