উজবেকিস্তানের জ্বালানি খাতে এসিডব্লিউএর বড় বিনিয়োগ

উজবেকিস্তানের রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে জ্বালানি প্রকল্পে ১২ কোটি ডলারের চুক্তি করেছে সৌদি আরবের এসিডব্লিউএ পাওয়ার কোম্পানি।

উজবেকিস্তানের রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে জ্বালানি প্রকল্পে ১২ কোটি ডলারের চুক্তি করেছে সৌদি আরবের এসিডব্লিউএ পাওয়ার কোম্পানি। ব্যবসায়িক এ অংশীদারত্বের মাধ্যমে মধ্য এশিয়ায় দ্বিপক্ষীয় জ্বালানি সম্পর্ককে আরো শক্তিশালী করল রিয়াদ। এসিডব্লিউএর সঙ্গে চুক্তির অধীনে হাইড্রোজেন পাবে উজবেক সরকারের রাসায়নিক সংস্থা উজকিমায়োসানোয়াত। দ্বিতীয় চুক্তিতে বিদ্যুৎ কিনবে উজবেকিস্তানের ন্যাশনাল ইলেকট্রিক গ্রিড। প্রথম চুক্তিতে সবুজ হাইড্রোজেন প্রকল্পের মাধ্যমে এ খাত কার্বনহীন করার ওপর জোর দেয়া হয়েছে। দ্বিতীয়টিতে রয়েছে বায়ুবিদ্যুতে অর্থায়ন। দুটি প্রকল্পের মোট বিনিয়োগ ১২ কোটি ডলার। আরব নিউজ

আরও