মাঠকর্মীদের ইনসেন্টিভের অর্থ পাঠাতে বিকাশের ‘ডিসবার্সমেন্ট সলিউশন’ ব্যবহার করবে গ্রামীণফোন

গ্রামীণফোন দেশব্যাপী তার ডিস্ট্রিবিউটর ফিল্ড ফোর্সের (মাঠকর্মীদের) ইনসেন্টিভের অর্থ সরাসরি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে পাঠাতে বিকাশের ‘ডিসবার্সমেন্ট সলিউশন’ ব্যবহার করবে।

ফলে টেলিকম সেবাদাতা এ প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা হয়ে উঠবে আরো সহজ, স্বচ্ছ ও নিরাপদ। একই সঙ্গে সুবিধাভোগীরা নিজ নিজ বিকাশ অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে ইনসেন্টিভ গ্রহণ করে তা প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় ব্যবহার করতে পারবেন।

বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, সম্প্রতি রাজধানীর জিপি হাউজে এক অনুষ্ঠানে এ সংক্রান্ত একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে প্রতিষ্ঠান দুটি। এ সময় গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান, চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মোহাম্মদ শরীফ মাহমুদ খান এবং ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান শেখ ইফতেখার আহমেদ। অন্যদিকে বিকাশের পক্ষে ছিলেন চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, বিজনেস সেলস বিভাগের প্রধান মাসরুর চৌধুরী এবং টেলিকম পেমেন্টস বিভাগের ইভিপি ও প্রধান শাফায়াতুল ইসলাম খান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ সেবার সুবিধাভোগীরা দেশজুড়ে ছড়িয়ে থাকা বিকাশ এজেন্ট পয়েন্ট বা এটিএম বুথ থেকে সহজেই তাদের প্রয়োজনীয় অর্থ যেকোনো সময় ক্যাশ আউট করতে পারবেন। পাশাপাশি তারা বিকাশ দিয়ে বিভিন্ন ধরনের পেমেন্ট, গ্যাস-বিদ্যুৎ-পানির মতো ইউটিলিটি সেবার বিল পরিশোধ, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, শিক্ষাপ্রতিষ্ঠান বা সরকারি সেবার ফি পরিশোধ, সেভিংস খোলা, লোন নেয়া, রেমিট্যান্স গ্রহণ, ই-টিকিটিং, অনুদান প্রদানসহ বিভিন্ন ধরনের সেবা নিতে পারবেন।

আরও