ফেসবুক ও ইনস্টাগ্রামে বিভ্রাট

মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে কারিগরি বিভ্রাট দেখা দিয়েছে।

গতকাল বিশ্বজুড়ে ব্যবহারকারীরা দুটি প্লাটফর্ম ব্যবহারে সমস্যার সম্মুখীন হন বলে জানান।

ওয়েবসাইটের ত্রুটি নজরদারির প্রতিষ্ঠান ডাউনডিটেক্টর জানায়, যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় ভোর ৪টা থেকে ৫টার মধ্যে ৪ হাজার ৮০০-এর বেশি ফেসবুক ব্যবহারকারী অভিযোগ জমা দেন। তাদের ৬৩ শতাংশই ফেসবুক ওয়েবসাইটে প্রবেশ করতে পারছিলেন না।

অন্যদিকে, একই সময় প্রায় ২ হাজার ৮০০ ইনস্টাগ্রাম ব্যবহারকারী অ্যাপ ব্যবহারে সমস্যার কথা জানান। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সিঙ্গাপুরেও ফেসবুক ও ইনস্টাগ্রামের সেবা ব্যাহত হয়েছে।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত, সাময়িক বিভ্রাটের কারণ জানতে মেটা কর্তৃপক্ষের সঙ্গে ই-মেইলে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। খবর রয়টার্স

আরও