এনবিআরের প্রাক-বাজেট আলোচনা

৫০ লাখ টাকা পর্যন্ত ঋণে রিটার্ন জমার প্রমাণ প্রত্যাহার চান ব্যাংকাররা

৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও ৫ লাখ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ডে রিটার্ন দাখিলের প্রমাণ (পিএসআর) জমা দেয়ার বিধান প্রত্যাহারের দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)।

৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ লাখ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ডে রিটার্ন দাখিলের প্রমাণ (পিএসআর) জমা দেয়ার বিধান প্রত্যাহারের দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) গতকাল রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক-বাজেট আলোচনায় দাবি তুলে ধরেন তারা।

বাজেট আলোচনায় ব্যাংক, বীমা লিজিং, ম্যার্চেন্ট ব্যাংক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। সময় এনবিআরের কাস্টমস আয়কর নীতির সদস্য এবং প্রথম সচিব দ্বিতীয় সচিবরা উপস্থিত ছিলেন।

প্রাক-বাজেট আলোচনায় ব্র্যাক ব্যাংকের এমডি এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন বলেন, ‘ঋণ ডিপোজিটের ক্ষেত্রে ট্যাক্স রিটার্ন জমার প্রমাণ (পিএসআর) দেয়ার নিয়ম চালু হয়েছিল, সেটা ভালো সিদ্ধান্ত। তবে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে লাখ টাকা পর্যন্ত পিএসআর জমা দেয়ার সিদ্ধান্ত পরিহার করা প্রয়োজন। সিএমএসএমই খাতে ঋণ দেয়ার ক্ষেত্রে পিএসআর বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গ্রামে ছোট বা মাঝারি আকারের ব্যবসায়ীদের ক্ষেত্রে ঋণ দেয়ার জন্য পিএসআর জমা নেয়া কঠিন হয়ে যাচ্ছে। তারা নিরুৎসাহিত হচ্ছে এবং অপ্রাতিষ্ঠানিক খাত থেকে ঋণ নিতে আগ্রহী হচ্ছে। এজন্য খাতে ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদানে পিএএসআর প্রত্যাহারের দাবি জানান তিনি।

এবিবি চেয়ারম্যান আরো বলেন, ‘ব্যাংকে মেয়াদি আমানতের ক্ষেত্রে পিএসআর জমা দেয়ার নিয়ম থাকায় অনেকে বাইরে টাকা রাখছে। এজন্য মেয়াদি আমানতের ক্ষেত্রেও পিএসআরের বিষয়টি বিবেচনা করতে হবে। জিরো কুপন বন্ডে ট্যাক্স সুবিধা দেয়া সিএসআরকে অনুমোদিত ব্যয় হিসেবে বিবেচনা করার প্রস্তাব দেন তিনি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের এমডি এটিএম তারিকুজ্জামান বলেন, ‘ব্রোকারদের লাখ টাকার ট্রেডের বিপরীতে ৫০ টাকা ট্যাক্স নেয়া হয়, যা আগে ছিল মাত্র ১৫ টাকা। নভেল করোনাভাইরাস-পরবর্তী বাজার পরিস্থিতি বৈশ্বিক অবস্থা বিবেচনায় ট্যাক্সের পরিমাণ কমাতে হবে। একই সঙ্গে তালিকাভুক্ত কোম্পানির করপোরেট করহার কমানোর প্রস্তাবও দেন তিনি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার তালিকাভুক্ত কোম্পানির কর হ্রাস অতালিকাভুক্ত কোম্পানির করের হার বাড়ানোর দাবি জানান। এছাড়া প্রাতিষ্ঠানিক এবং বিদেশী বিনিয়োগকারীদের দ্বৈত কর লাঘব মূলধনি লাভের ওপর কর প্রত্যাহারের প্রস্তাব দেন।

প্রাক-বাজেট আলোচনায় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করপোরেট করহার কমিয়ে আনা, কৃষি বীমা গবাদিপশুর বীমা এবং অনলাইনভিত্তিক বীমার প্রিমিয়াম থেকে ভ্যাট করপোরেট করহার প্রত্যাহারের দাবি জানানো হয়।

সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘এলডিসি থেকে গ্র্যাজুয়েশনের জন্য আমাদের বিভিন্ন খাতে সক্ষমতা বাড়াতে হবে। কর থেকে সরকারের আয়ও বাড়াতে হবে। সেজন্য শুল্ক-কর সহায়তা বা করছাড়ের নির্ভরশীলতা থেকে বিভিন্ন প্রতিষ্ঠানকে বেরিয়ে আসতে হবে। পাশাপাশি কর আদায় বাড়াতে আমাদের করজাল বাড়াতে হবে। তবে ব্যাংকসহ বিভিন্ন খাতে অযৌক্তিক করের চাপ তৈরি হলে এনবিআর সেটা বিবেচনা করবে।

আরও