পাশাপাশি এক্সচেঞ্জটির অন্যান্য সূচকেও নিম্নমুখিতা পরিলক্ষিত হয়েছে। এছাড়া দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত সপ্তাহে সূচকের নিম্নমুখিতা দেখা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ১৩০ পয়েন্ট কমে ৫ হাজার ৬৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ৭৮৬ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ২৮ পয়েন্ট কমে ২ হাজার ১৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ১৬৩ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহ শেষে ২৪ পয়েন্ট কমে ১ হাজার ১৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ১৫৬ পয়েন্ট।
ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৮৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ৩৪২টির ও অপরিবর্তিত ছিল ১১টির। আর লেনদেন হয়নি ২৩টির। গত সপ্তাহে সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, শার্প ইন্ডাস্ট্রিজ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও সিটি ব্যাংকের শেয়ার।
খাতভিত্তিক লেনদেনে গত সপ্তাহে বস্ত্র খাতের শেয়ারের আধিপত্য ছিল। লেনদেনচিত্র বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ২৪ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ১২ দশমিক ৭ শতাংশ লেনদেনের ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে ছিল সাধারণ বীমা খাত। তৃতীয় অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতের দখলে ছিল লেনদেনের ১০ দশমিক ৮ শতাংশ। প্রকৌশল খাত ৯ দশমিক ৩ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ অবস্থানে ছিল। আর পঞ্চম অবস্থানে থাকা ব্যাংক খাতের দখলে ছিল মোট লেনদেনের ৮ দশমিক ৯ শতাংশ।
ডিএসইতে গত সপ্তাহে সব খাতের শেয়ারে নেতিবাচক রিটার্ন এসেছে। সবচেয়ে বেশি ৫ দশমিক ২ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে বস্ত্র খাতে। এছাড়া সাধারণ বীমা খাতে ৪ দশমিক ৭ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ৪ দশমিক ১, তথ্যপ্রযুক্তি খাতে ৪, আর্থিক প্রতিষ্ঠান খাতে ৩ দশমিক ৯ ও সেবা খাতে ৩ দশমিক ৮ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে।
সিএসইতে গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই ২ শতাংশ কমে ১৫ হাজার ১৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১৫ হাজার ৪৯১ পয়েন্ট। সিএসসিএক্স সূচকটি সপ্তাহের ব্যবধানে ১ দশমিক ৮৩ শতাংশ কমে ৯ হাজার ২৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৯ হাজার ৪৩১ পয়েন্ট।
সিএসইতে গত সপ্তাহে প্রায় ৪৭ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ২৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ২২৯টির আর অপরিবর্তিত ছিল ১৫টির শেয়ারদর।