মালয়েশিয়ায় আকিজ বোর্ড ও আকিজ ডোরের ব্যবসায়িক সম্মেলন

মালয়েশিয়ায় শিল্প গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান রবিন রিসোর্সেসে গতকাল ‘ইভলভ বিয়ন্ড বিজনেস কনফারেন্স ২০২৬’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রথমবারের মতো দেশের বাইরে আকিজ বশির গ্রুপের দুটি ব্র্যান্ড আকিজ বোর্ড ও আকিজ ডোরের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়ায় শিল্প গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান রবিন রিসোর্সেসে গতকাল ‘ইভলভ বিয়ন্ড বিজনেস কনফারেন্স ২০২৬’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ৮০০ ডিলার, ব্যবসায়িক অংশীদার ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে নতুন চারটি পণ্যের মোড়ক উন্মোচন করা হয়। এর মধ্য দিয়ে বোর্ড ও ডোর শিল্পে উদ্ভাবন, পণ্যের বৈচিত্র্যকরণ এবং ব্যবসায়িক অংশীদারত্ব সম্প্রসারণের অঙ্গীকার তুলে ধরা হয়েছে বলে আকিজ বশির গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শিল্প গ্রুপটি জানিয়েছে, মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ডসের প্রাকৃতিক পরিবেশ ও বারজায়া টাইমস স্কয়ার হোটেলকেন্দ্রিক আয়োজনটিতে কৌশলগত আলোচনা, সাংস্কৃতিক বৈচিত্র্য ও বিনোদনমূলক কার্যক্রমের সমন্বয় ছিল। পাহাড়ি অঞ্চলের শীতল আবহাওয়া ও দেশটির আতিথেয়তা অংশগ্রহণকারীদের জন্য সম্মেলনটিকে স্মরণীয় করে তোলে।

অনুষ্ঠানে আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন ডিলারদের অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার বিতরণ করেন। এ সময় তিনি ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারত্ব আরো শক্তিশালীকরণে কৌশলগত অগ্রাধিকার তুলে ধরেন।

আকিজ বোর্ড সবসময়ই উদ্ভাবনে বিশ্বাস করে উল্লেখ করে শেখ বশির উদ্দিন বলেন, ‘সম্প্রতি আমরা সিনক্রো মেলামাইন বোর্ড, আল্টিম্যাট বোর্ড, ম্যাচিং ডিজিটাল এজ ব্যান্ড এবং ডিপ এম্বসড বোর্ড বাজারে নিয়ে এসেছি। গ্রাহকদের বহুমুখী চাহিদা পূরণে শিগগিরই ফার্নিচার কম্পোনেন্টস ও ডেনসিফায়েড উড নিয়ে আসব।’

সম্মেলনে শিল্প গ্রুপটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শামসুদ্দিন আহমেদ; অপারেশনসের মহাব্যবস্থাপক (জিএম) শেখ জাকারিয়া নাসিম; সেলসের জিএম মোহাম্মদ নজরুল ইসলাম; প্রডাকশনের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শেখ মোহাম্মদ মিজানুর রহমান ও সেলসের ডিজিএম মোহাম্মদ মির্জা মাসুদসহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা অংশগ্রহণকারীদের উৎকর্ষ অর্জন এবং আকিজ বোর্ড ও আকিজ ডোরের অগ্রযাত্রায় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল নতুন চারটি পণ্যের মোড়ক উন্মোচন। এগুলো হলো বাস্তব কাঠের মতো স্পর্শ ও অনুভূতিসম্পন্ন সিনক্রো মেলামাইন বোর্ড, ওয়েভি ও স্কয়ার প্যাটার্নের ডিপ এম্বসড বোর্ড, উন্নত ম্যাট ফিনিশের আল্টিম্যাট বোর্ড এবং যেকোনো রঙের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ডিজিটাল এজ ব্যান্ড। নতুন পণ্যগুলো উন্নত প্রযুক্তি, নান্দনিকতা ও নকশানির্ভর সারফেস সলিউশনে গ্রাহকের চাহিদা পূরণের সক্ষমতা বাড়াবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

আরও