বিশ্ববাজারে অবস্থান আরো পাকাপোক্ত করতে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আন্তর্জাতিক কোমলপানীয় ব্র্যান্ড সেভেন আপ। লেবুর স্বাদবিশিষ্ট ঝাঁজযুক্ত এ পানীয়তে যুক্ত হয়েছে নতুন ট্যাগলাইন, নতুন মোড়ক। এর মাধ্যমে প্রায় সাত বছর পর ক্যানের নকশায় পরিবর্তন নিয়ে এল সেভেন আপ। নকশায় কিছুটা পরিবর্তন এলেও আগের মতোই সবুজ রঙকে প্রাধান্য দেয়া হয়েছে। পেপসিকো