সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের করপোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকরা ডিএইচএস অটোস লিমিটেডের বিশেষ সেবা ও সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।
এ সময় প্রাইম ব্যাংকের পক্ষে কনজিউমার অ্যাসেটস অ্যান্ড কার্ড বিভাগের প্রধান জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং ডিএইচএস অটোস লিমিটেডের পক্ষে প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শিহাব আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাকিয়ান চৌধুরী, ডিএইচএস অটোসের হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস মোখলেছুর রহমান, হেড অব সেলস আলফাত হোসেন খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রাইম ব্যাংক জানায়, শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য উন্নত লাইফস্টাইল সুবিধা ও মূল্যসংযোজিত সেবা সম্প্রসারণ উদ্যোগ আরো বিস্তৃত হয়েছে।