সবাইকে প্রযুক্তির সুবিধা দিতে ডিজিটাল বৈষম্য কমানোর আহ্বান

সব মানুষের জন্য প্রযুক্তির সুবিধা নিশ্চিত করতে হলে আগে ডিজিটাল বৈষম্য কমাতে হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের গবেষক এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির শিক্ষক প্রফেসর ড. হাকিকুর রহমান।

সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ আয়োজিত ওয়ার্ল্ড সামিট অন দা ইনফরমেশন সোসাইটির এক অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

ড. হাকিকুর রহমান বলেন, প্রযুক্তির সুযোগ যদি সবার কাছে না পৌঁছে, তাহলে ডিজিটাল বৈষম্য আরো বাড়বে। এতে টেকসই উন্নয়ন সম্ভব হবে না। তিনি গ্রামীণ এলাকায় ইন্টারনেট সংযোগ বাড়ানো, নারীদের প্রযুক্তিতে যুক্ত করা, তরুণদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা ও পিছিয়ে থাকা মানুষদের জন্য প্রযুক্তি সহজলভ্য করার ওপর গুরুত্ব দেন।

এই অধিবেশনে তার বক্তব্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। এতে বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি ও নেতৃত্বের বিষয়টি বৈশ্বিক পর্যায়ে তুলে ধরা হয়েছে বলে জানানো হয়।

অংশগ্রহণকারীদের মতে, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতের জন্য বাংলাদেশকে আরো এগিয়ে নিতে সহায়তা করবে।

—বিজ্ঞপ্তি

আরও