হায়াত প্লেস ঢাকা উত্তরায় প্রাইম ব্যাংক গ্রাহকদের জন্য ‘বাই ওয়ান গেট ওয়ান’ সুবিধা

গ্রাহকদের জন্য এক্সক্লুসিভ লাইফস্টাইল সুবিধা দিতে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে হায়াত প্লেস ঢাকা উত্তরা ও প্রাইম ব্যাংক পিএলসি.। সম্প্রতি ঢাকার গুলশানে প্রাইম ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের ভিসা সিগনেচার, ভিসা প্লাটিনাম, মাস্টারকার্ড ওয়ার্ল্ড, মাস্টারকার্ড প্লাটিনাম এবং প্রাইোরিটি ডেবিট কার্ডধারী গ্রাহকরা হায়াত প্লেস ঢাকা উত্তরায় বিশেষ ‘বাই ওয়ান গেট ওয়ান’ (বোগো) সুবিধা উপভোগ করতে পারবেন।

চুক্তিতে প্রাইম ব্যাংক পিএলসি.-এর পক্ষে স্বাক্ষর করেন এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং হায়াত প্লেস ঢাকা উত্তরার পক্ষে স্বাক্ষর করেন জেনারেল ম্যানেজার টি. কেভিন ম্যাকইন্টায়ার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং হায়াত প্লেস ঢাকা উত্তরার ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মেজবাহ উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উভয় প্রতিষ্ঠান জানিয়েছে, এ অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীদের জন্য প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা আরো বিস্তৃত করা সম্ভব হবে। একই সঙ্গে এটি গ্রাহকদের সামগ্রিক ব্যাংকিং অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। -বিজ্ঞপ্তি

আরও