প্রাইম ব্যাংক পিএলসি তাদের গ্রাহকদের জন্য বিশেষ সার্ভিস সুবিধা নিশ্চিতের লক্ষ্যে বেগ অটোস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি রাজধানীর বারিধারায় গাড়ি বিক্রয়কারী প্রতিষ্ঠানটির করপোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) তাকিয়ান চৌধুরী এবং বেগ অটোসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) উমাইর বেগ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় ব্যাংকের গ্রাহকরা বেগ অটোস থেকে বিশেষ সার্ভিস সুবিধা পাবেন। এর মাধ্যমে গ্রাহকদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা ও ভ্যালু-অ্যাডেড সার্ভিসের পরিধি আরো সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেগ অটোসের জেনারেল ম্যানেজার (এইচওডি) মো. মনিরুজ্জামান খান ও সিনিয়র ম্যানেজার সালমান হাসানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।