ডমিন্যান্ট গ্রুপের অ্যাপার্টমেন্টে মূল্যছাড় সুবিধা পাবেন প্রাইম ব্যাংক-সংশ্লিষ্টরা

সম্প্রতি ঢাকার গুলশানে ব্যাংকের করপোরেট কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়।

প্রাইম ব্যাংক পিএলসির গ্রাহক ও কর্মীরা এখন থেকে আবাসন খাতের প্রতিষ্ঠান ডমিন্যান্ট গ্রুপের অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় পাবেন। সম্প্রতি ঢাকার গুলশানে ব্যাংকের করপোরেট কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়। প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং ডমিন্যান্ট গ্রুপের জেনারেল ম্যানেজার ও হেড অব মার্কেটিং মোহাম্মদ রফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিতি ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টসের ইভিপি তাকিয়ান চৌধুরী। অন্যদিকে আবাসন প্রতিষ্ঠানটির পক্ষে আরো ছিলেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সিআর অ্যান্ড কাস্টমার রিলেশনস) মো. ফজলে রাব্বি এবং অ্যাডমিন অ্যান্ড এইচআর ম্যানেজার মো. রওশন আলী খান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীদের জন্য আবাসন সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে বাড়তি সুযোগ তৈরি হবে।

আরও