ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ‘বিজনেস কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ‘বিজনেস কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির প্রধান কার্যালয়ে রোববার (১১ জানুয়ারি) এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের চেয়ারম্যান মো. মহসিন।

সম্মেলনে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মামুনুর রশিদ মোল্লা এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. সাইদুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন বিভাগীয় প্রধান ও শাখা ব্যবস্থাপকরা।

সম্মেলনে কোম্পানির ২০২৫ সালের আর্থিক অগ্রগতি পর্যালোচনা, নতুন বছরের বাজেট প্রণয়ন ও কর্ম কৌশল নির্ধারণ করা হয়। এ সময় খুলনা ও বগুড়া শাখাকে সেরা পারফর্মার হিসেবে সম্মাননা স্মারক দেয়া হয়।

-বিজ্ঞপ্তি

আরও