নিয়োগ প্রক্রিয়াকে প্রযুক্তিনির্ভর করার পাশাপাশি তরুণদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ারবিষয়ক দিকনির্দেশনা প্রদান ও করপোরেট নেটওয়ার্কিংকে আরো সহজ করতে নেক্সটজবজ (nextjobz.com.bd) নামে নতুন একটি ক্যারিয়ার প্লাটফর্ম চালু করেছে আকিজ রিসোর্স। এ উপলক্ষে গতকাল রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন নতুন ক্যারিয়ার পোর্টালটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে নেক্সটজবজ লিমিটেডের সিবিও শোয়েব হাসান, আকিজ রিসোর্সের সিবিডিও তৌফিক হাসান ও সিপিও মোহাম্মদ আফসার উদ্দিন এবং আকিজ আইবসের সিইও জায়েদ বিন রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি