বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি.-এর সঙ্গে পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে সফটওয়্যার ডেভলপমেন্ট কোম্পানি সেলিস বাংলাদেশ লিমিটেড।
সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি। এ চুক্তির আওতায় সেলিস বাংলাদেশ লিমিটেডের কর্মীরা প্রাইম ব্যাংক থেকে বিশেষ ও আকর্ষণীয় কিছু ব্যাংকিং সুবিধা উপভোগ করবেন। এর মধ্যে রয়েছে ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, কাস্টমাইজড লোন ও ক্রেডিট কার্ড সুবিধা। সেইসঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে কনজ্যুমার ব্যাংকিং পণ্য ও সেবা উপভোগের সুবিধা পাবেন সেলিস বাংলাদেশ লিমিটেডের কর্মীরা।
প্রাইম ব্যাংক পিএলসি.-এর এসইভিপি ও হেড অব ইমার্জিং মার্কেট মো. আসিফ বিন ইদ্রিস ও সেলিস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুলিয়ান অ্যান্ড্রিন ওয়েবার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি.-এর পক্ষে আরো ছিলেন ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ইভিপি ও রিজিওনাল হেড মো. এনামুল কবির, ইমার্জিং মার্কেটের ভিপি ও টিম হেড মোহাম্মদ জুবায়ের, ইমার্জিং মার্কেটের এভিপি ও রিলেশনশিপ ম্যানেজার এইচ এম মামুন, হেড অব পে-রোল ব্যাংকিংয়ের ভিপি হাসিনা ফেরদৌস ।
এছাড়া সেলিস বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে ছিলেন হেড অব অ্যাডমিন ও কোম্পানি সেক্রেটারি মো. রিয়াজ আহমেদ, প্রিন্সিপাল অ্যাডমিন ম্যানেজার কাজী আদনান রায়হানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা।-বিজ্ঞপ্তি