চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) ক্যাম্পাসে গতকাল ‘ম্যাথ অ্যান্ড সায়েন্স সামার স্কুল ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চার সপ্তাহব্যাপী এ কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত ১০৪ নারী শিক্ষার্থী অংশ নিচ্ছেন। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (এসটিইএম) বিষয়ে তাদের আগ্রহ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শেভরন বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় এ শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠানটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শেভরন বাংলাদেশ ২০১৯ সাল থেকে এইউডব্লিউর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে নারীদের জন্য মানসম্মত এসটিইএম শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করছে। এ কর্মসূচিতে ২০২৫ সাল পর্যন্ত ৩৮০ জনেরও বেশি নারী অংশ নিয়েছেন।
এইউডব্লিউ ম্যাথ অ্যান্ড সায়েন্স সামার স্কুল শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতা, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধির উদ্দেশ্যে হাতে-কলমে ও অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করে। এর মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা এবং পেশাগত ক্যারিয়ার গঠনে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও এমডি এরিক এম ওয়াকার তার বক্তব্যে জাতীয় উন্নয়ন, উদ্ভাবন ও ভবিষ্যৎ নারী নেতৃত্ব গঠনে এসটিইএম শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘এসটিইএমের ভবিষ্যৎ দূরে কোথাও নয়, বরং এ কক্ষেই উপস্থিত। নারীরা যখন বড় স্বপ্ন দেখতে বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তিচর্চার প্রতি তাদের আগ্রহের জন্য উৎসাহ পায়, তখন তাদের অর্জনের কোনো সীমা থাকে না।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেভরন বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স পরিচালক মুহাম্মদ ইমরুল কবির। এছাড়া শেভরনের পক্ষে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগের প্রধান একেএম আরিফ আক্তার, কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি উপদেষ্টা আলি আশরাফ চৌধুরী, ফিল্ড করপোরেট অ্যাফেয়ার্স অ্যাডভাইজার এমএ রকিব ও সিকিউরিটি কো-অর্ডিনেটর মো. রাশেদুল আলম।
এইউডব্লিউর পক্ষে ছিলেন অন্তর্বর্তীকালীন উপাচার্য ড. সঙ্গীতা রায়মাঝি, অ্যান্টিমাইক্রোবিয়াল রিসার্চ সেন্টারের পরিচালক ড. হাসিনা খান এবং এইউডব্লিউর ম্যাথ অ্যান্ড সায়েন্স সামার স্কুলের পরিচালক ড. মহিউদ্দিন আহসানুল কবির চৌধুরী। অনুষ্ঠানটি সমন্বয় করেন ফাতেমা মেহজাবিন, স্বর্ণা বিশ্বাস ইতি ও আবেদা সুলতানা।