এর মাধ্যমে ট্রেড লেনদেনের অনুরোধ জমা দেয়া এবং তার স্বীকৃতি প্রক্রিয়াকে সুগম করার জন্য ডিজাইন করা হয়েছে। এ মাইলফলকটি এমটিবির এন্ডটুএন্ড ডিজিটাল ট্রেড রূপান্তরের যাত্রাপথে একটি উল্লেখযোগ্য অগ্রগতি বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এমটিবি বলছে, ‘এমটিবি ট্রেড এক্স’ হলো নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি দেশের প্রথম কার্যকর ও অর্থবহ একটি সমাধান। এর মাধ্যমে ব্যাংকটি প্রচলিত, কাগজভিত্তিক ম্যানুয়াল প্রক্রিয়াকরণ থেকে একটি সম্পূর্ণ ডিজিটাল ইকোসিস্টেমে রূপান্তরিত হয়েছে। ফলে ট্রেড গ্রাহকরা এখন যেকোনো সময় এবং যেকোনো স্থানে রিয়েল টাইমে তাদের ট্রেড লেনদেন শুরু করতে এবং তার গতিবিধি ট্র্যাক করতে পারবেন।
অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘এ ডিজিটাল সমাধানটি গ্রাহকদের উন্নত সেবা, দ্রুততর প্রক্রিয়াকরণ এবং নির্বিঘ্ন ট্র্যাকিং সুবিধা নিশ্চিত করবে। বাংলাদেশে এখনো ইলেকট্রনিক ট্রান্সফারেবল রেকর্ডস-সংক্রান্ত বিধিমালা পুরোপুরি গ্রহণ করা না হলেও এমটিবি ট্রেড এক্সের মাধ্যমে আমাদের ব্যাংক কাস্টমস ক্লিয়ারেন্সসহ বাণিজ্য শুরুর পর থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত একটি সম্পূর্ণ ডিজিটাল পরিবেশের জন্য “প্লাগ অ্যান্ড প্লে” হিসেবে প্রস্তুত থাকল।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার চৌধুরী আখতার আসিফ; উপব্যবস্থাপনা পরিচালক ও ট্রেজারি প্রধান মো. শামসুল ইসলাম এবং ডিজিটাল ব্যাংকিং ও ট্রেড অপারেশনস বিভাগের প্রধানরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।