স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ঢাকা অঞ্চলের নির্বাচিত শাখা প্রধানদের অংশগ্রহণে ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের লার্নিং সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. সিদ্দিকুর রহমান মূল অগ্রগতি পর্যালোচনা করেন এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাবেদুল আলমের পরিচালনায় সভায় ঢাকা অঞ্চলের নির্ধারিত শাখাপ্রধানেরা অংশ নেন। একই সঙ্গে প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় নির্বাচিত শাখাগুলোর সার্বিক ব্যবসায়িক কার্যক্রম ও অর্জিত অগ্রগতি পর্যালোচনা করা হয়। এর পাশাপাশি চলতি ব্যাংকিং বছরের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের নানা দিক ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
—বিজ্ঞপ্তি