দেশের মানবসম্পদ পেশাজীবীদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) ইফতার মাহফিলের আয়োজন করেছে। শনিবার (২২ মার্চ) গুলশানের ইমানুয়েলস কনভেনশন সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ইফতারের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএসএইচআরএম সভাপতি মাশেকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইনজীবী ব্যারিস্টার ওমর এইচ খান ও মাইন্ড ম্যাপার বাংলাদেশের হেড অব বিজনেস রুহানিয়া রহমান।
বিএসএইচআরএমের সাধারণ সম্পাদক এম নজরুল ইসলামের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কনকর্ড গ্রুপের হেড অব এইচআর শাকিল আবীর, ইসলামী ব্যাংকের হেড অব এইচআর আমিনুর রহমান ও বিএসএইচআরএমের সাবেক নির্বাহী কমিটির সদস্য সেলিনা সুলতানাও বক্তব্য দেন। বক্তারা মানবসম্পদ পেশাজীবীদের উন্নয়নে বিএসএইচআরএমের ভূমিকার কথা তুলে ধরেন। সভাপতি মাশেকুর রহমান খান সংগঠনকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।
ইফতারে বিএসএইচআরএমের বর্তমান নির্বাহী কমিটির সদস্য মাসুদুল আলম, জি এম শরিফ, শিবলী এইচ আহমেদ, নুর ই আলম ফয়সাল, পলমল গ্রুপের এইচআরের নির্বাহী পরিচালক লে. কর্নেল মনোয়ারুল ইসলাম, বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার এম মাহমুদ হাসানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএসএইচআরএমের যুগ্ম সম্পাদক মুত্তাকিন হাসান অনুষ্ঠানটি পরিচালনা করেন। —বিজ্ঞপ্তি