ঈদ কেনাকাটায় ১৪০০-এর বেশি আউটলেটে ব্র্যাক ব্যাংকের সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়

রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে গ্রাহকদের জন্য দেশজুড়ে ১ হাজার ৪০০-এর বেশি পার্টনার আউটলেটে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড় ও বিভিন্ন ক্যাশব্যাক সুবিধা ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

উৎসবকেন্দ্রিক কেনাকাটায় সাশ্রয় ও বাড়তি সুবিধা দিতে এ বিশেষ ক্যাম্পেইন চালু করেছে ব্যাংকটি। দেশের শীর্ষ পাঁচ তারকা হোটেলগুলোতে ইফতারি কেনা থেকে শুরু করে উড়োজাহাজ ভাড়ায় আকর্ষণীয় ছাড়, জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ডে ক্যাশব্যাক ও ইন্টারেস্ট-ফ্রি ইএমআই সুবিধাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন ব্যাংকটির কার্ডধারীরা।

রমজান উপলক্ষে ব্র্যাক ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডধারীরা ৫০টিরও বেশি প্রিমিয়াম হোটেলে বাই ওয়ান গেট থ্রি, বাই ওয়ান গেট টু ও বাই ওয়ান গেট ওয়ান অফার পাবেন। এছাড়া রাজধানীসহ প্রধান শহরগুলোর ৬০টির বেশি রেস্টুরেন্টে মিলবে সর্বোচ্চ ৩০ শতাংশ ছাড়।

গ্রোসারি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটায় রিটেইল কার্ডধারীরা স্বপ্ন, ইউনিমার্ট, আগোরা, মীনা বাজার ও চালডাল ডটকমে পাঁচ গুণ বোনাস রিওয়ার্ড পয়েন্ট পাবেন। লাইফস্টাইল, ফ্যাশন ও জুয়েলারি খাতের বিভিন্ন ব্র্যান্ডে মিলবে ১০-১৫ শতাংশ ক্যাশব্যাক। আড়ংয়ে অনলাইন কেনাকাটায় ক্রেডিট কার্ডে ১৫ শতাংশ ও ডেবিট কার্ডে ১০ শতাংশ ক্যাশব্যাক সুবিধা থাকছে। ‘ঈদ ফুটওয়্যার ফিয়েস্তা’ উপলক্ষে এপেক্স ও বাটায় অনলাইন পেমেন্টে ডেবিট কার্ডে ১০ ও ক্রেডিট কার্ডে ১৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। পাশাপাশি সরাসরি কেনাকাটায় মিলবে তিন গুণ রিওয়ার্ড পয়েন্ট।

ক্যাশব্যাকের পাশাপাশি দেশজুড়ে ১৬০টিরও বেশি লাইফস্টাইল ও ফ্যাশন আউটলেটে থাকছে সর্বোচ্চ ৩০ শর্তাশ পর্যন্ত ছাড়। জুয়েলারি খাতের ৩৩টির বেশি আউটলেটে হীরার গহনার মেকিং চার্জে সর্বোচ্চ ৩০ শতাংশ এবং স্বর্ণালংকারের মেকিং চার্জে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হবে।

ভ্রমণ খাতে লোকাল ফ্লাইটে সর্বোচ্চ ১৪ শতাংশ ও বেজ ফেয়ারে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে। পাশাপাশি বাস ও আন্তঃনগর পরিবহন টিকেট বুকিংয়ে থাকছে ১০০ টাকা ক্যাশব্যাক সুবিধা। এছাড়া ৩১টি রিসোর্ট ও হোটেলে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

ইলেকট্রনিকস ও ফার্নিচার কেনাকাটায় ৩৫টি আউটলেটে ৩ থেকে ২৪ মাস পর্যন্ত শূন্য শতাংশ সুদে পে-ফ্লেক্স (ইএমআই) সুবিধা দিচ্ছে ব্যাংকটি। এছাড়া নির্দিষ্ট কার্ডধারীরা বিকাশ লেনদেনের ওয়ালেট প্রসেসিং ফিতে ৫০ শতাংশ ছাড় পাবেন। প্রিমিয়াম ব্র্যান্ডগুলোতে ডেবিট কার্ড ব্যবহারে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধাও রয়েছে।

পুরো রমজানে ফুডিতে সব অর্ডারে থাকছে ১৫ শতাংশ ডিসকাউন্ট। এছাড়া ১১টি পার্টনার বিউটি স্যালুনে মিলবে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ছাড়।

আরও