আইইউটিতে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ সেমিনার

প্রাইম ব্যাংক পিএলসি’র ফ্ল্যাগশিপ প্ল্যাটফর্ম প্রাইমএকাডেমিয়া’র উদ্যোগে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-তে সম্প্রতি ‘এমপাওয়ারিং ইয়ুথ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

আইইউটি ক্যারিয়ার অ্যান্ড বিজনেস সোসাইটি (সিবিএস)-এর সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন আইইউটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান। তিনি বলেন, আর্থিক অন্তর্ভুক্তি কেবল ব্যাংক হিসাব খোলার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের জন্য সুযোগ সৃষ্টি, বৈষম্য হ্রাস ও অর্থনীতিতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার একটি প্রক্রিয়া।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইইউটির রেজিস্ট্রার ড. মওয়েবেসা উমার, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এফইটি)-এর ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্লাহ পাটোয়ারী ও কম্পট্রোলার মারুফুল ইসলাম ভূইয়া।

প্রাইম ব্যাংকের এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে এমন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আয়োজক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

-বিজ্ঞপ্তি

আরও