এ যান্ত্রিক শহরের কোলাহল থেকে দূরে গিয়ে বাইসাইকেল আমাদের শরীর, মন আর প্রকৃতিকে এক সুতোয় বেঁধে ফেলে। প্রতিটি প্যাডেল যেন আমাদের পৃথিবীর সঙ্গে আরো একটু নিবিড়ভাবে জুড়ে দেয়।
বিশ্ব বাইসাইকেল দিবস উপলক্ষে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ক্লাব এক অনন্য বার্তা নিয়ে হাজির হয়েছে। সাইকেল চালানো কেবল একটি সাধারণ যাতায়াত মাধ্যম নয়, এটি পরিবেশ রক্ষার এক নীরব আন্দোলন। প্রতিটি রাইড একদিকে যেমন কার্বন নির্গমন কমিয়ে আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখছে, অন্যদিকে সুস্থ রাখছে আমাদের শরীর ও মনকে। সুস্থ পরিবেশ ও ভারসাম্যপূর্ণ ভবিষ্যৎ গড়তে ক্লাবটি আয়োজন করে সচেতনতামূলক এ রাইড।