এক্সেল শেখার যাত্রার সূচনা

আগামী ২০ দিনে আমরা ধাপে ধাপে এক্সেলের সবগুলো গুরুত্বপূর্ণ বিষয় শিখব—একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সড পর্যন্ত। সিরিজটি প্রকাশিত হবে প্রতি সপ্তাহে দুই দিন—শুক্রবার ও মঙ্গলবার। নিয়মিত পড়তে থাকলে ধীরে ধীরে এক্সেলকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসা সম্ভব হবে।

আজ থেকে শুরু হচ্ছে মাইক্রোসফট এক্সেল শেখার ধারাবাহিক লেখা। আগামী ২০ দিনে আমরা ধাপে ধাপে এক্সেলের সবগুলো গুরুত্বপূর্ণ বিষয় শিখব—একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সড পর্যন্ত। সিরিজটি প্রকাশিত হবে প্রতি সপ্তাহে দুই দিন—শুক্রবার ও মঙ্গলবার। নিয়মিত পড়তে থাকলে ধীরে ধীরে এক্সেলকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসা সম্ভব হবে।

আজকের আলোচনায় থাকছে এক্সেল ইন্টারফেস। এক্সেল খুললেই প্রথমে যে উইন্ডোটি দেখা যায়, সেটিই হলো ইন্টারফেস, আর এখান থেকেই আমাদের সব কাজ শুরু হয়। ইন্টারফেসে রয়েছে Ribbon (রিবন), যেখানে বিভিন্ন কমান্ড ও টুলস থাকে; Worksheet Area (ওয়ার্কশিট এরিয়া), যেখানে আমরা ডাটা লিখি; Formula Bar (ফর্মুলা বার), যেখানে ফর্মুলা প্রদর্শিত হয়; এবং Status Bar (স্ট্যাটাস বার), যেখানে নির্বাচিত ডাটার গড় বা যোগফল স্বয়ংক্রিয়ভাবে দেখা যায়।

উদাহরণস্বরূপ, যদি আমরা একটি ছোট্ট টেবিল বানাই যেখানে তিনজন ছাত্রের নাম ও নম্বর লেখা আছে—Rahim 80, Karim 75 এবং Selina 90—তাহলে সেল B2 থেকে B4 নির্বাচন করে Formula Bar-এ লিখতে হবে =SUM(B2:B4)। ফলাফল হবে 245, অর্থাৎ তিনজনের মোট নম্বর।

ইন্টারফেস ভালোভাবে আয়ত্ত করলে পরবর্তী সব কাজ অনেক সহজ হয়ে যাবে। আগামী মঙ্গলবার আমরা আলোচনা করব Workbook ও Worksheet নিয়ে—যেখানে শিখব কীভাবে একাধিক শিটে ডাটা সাজানো যায় এবং Workbook ও Worksheet-এর পার্থক্য কী।

শামীম আহমেদ: মাইক্রোসফট সার্টিফাইড এক্সপার্ট (Word & Excel); করপোরেট ট্রেইনার এবং স্বত্বাধিকারী, শামীম একাডেমি

আরও