বৈশ্বিক চাকরির ক্ষেত্রে বড় সুযোগ তৈরি করবে

আইইউবিএটির সব ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম ওয়াশিংটন অ্যাকর্ডের আওতায় আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন অর্জন করায় আমি একজন শিক্ষার্থী হিসেবে অত্যন্ত গর্বিত ও আত্মবিশ্বাসী।

এ স্বীকৃতি আমাদের ডিগ্রিকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করেছে, যা ভবিষ্যতে উচ্চশিক্ষা ও বৈশ্বিক চাকরির ক্ষেত্রে বড় সুযোগ তৈরি করবে। এখন আমি আরো বিশ্বাস করি যে আইইউবিএটিতে অর্জিত জ্ঞান ও দক্ষতা বিশ্বের যেকোনো স্থানে প্রতিযোগিতা করার সক্ষমতা রাখে। আইইউবিএটির আধুনিক ল্যাবরেটরি, গবেষণামুখী শিক্ষা পরিবেশ এবং দক্ষ শিক্ষকদের দিকনির্দেশনা আন্তর্জাতিক মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিয়মিত প্র্যাকটিক্যাল কাজ, প্রজেক্টভিত্তিক শিক্ষা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা আমাদের বাস্তবমুখী দক্ষতা অর্জনে সহায়তা করছে। আমি ভবিষ্যতে এ আন্তর্জাতিক স্বীকৃতিকে কাজে লাগিয়ে বৈশ্বিক কর্মক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। ভবিষ্যৎ শিক্ষার্থীদের উদ্দেশে আমার বার্তা—যদি আন্তর্জাতিক মানের ইঞ্জিনিয়ারিং শিক্ষা ও দক্ষতা অর্জনের স্বপ্ন থাকে, তবে আইইউবিএটি হতে পারে শিক্ষার্থীদের জন্য সঠিক গন্তব্য।

আরও