নওগাঁ সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের

লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব বলেন, সাতজনই বর্তমানে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। তাদের পুশইন ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। তাদের পুশব্যাক করাতে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে

নওগাঁর সাপাহার ও পত্নীতলা সীমান্ত দিয়ে সাতজনকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ মঙ্গলবার সকালে উপজেলার সোনাডাঙা ও কড়িয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে সাতজন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। তাদের মধ্যে একজন নারী ও ছয়জন পুরুষ।

পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব জানান, সকালে পত্নীতলা উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় তিনজনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে গিয়ে পুশইনের চেষ্টা প্রতিহত করে।

একই সময়ে সাপাহার উপজেলার সোনাডাঙা সীমান্ত এলাকায় চারজনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। ওই চারজন একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব বলেন, সাতজনই বর্তমানে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। তাদের পুশইন ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। তাদের পুশব্যাক করাতে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।

আরও