তবে পর্যটকদের ঝুঁকি বিবেচনায় সাজেক ভ্রমণ সাময়িক বন্ধ রেখেছে প্রশাসন। গতকাল সকাল ৯টার দিকে সেনাবাহিনীর নিরাপত্তা বহরে করে পর্যটকরা সাজেক ত্যাগ করেছে বলে জানিয়েছে সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি।
সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি সভাপতি সুর্পণ দেববর্মণ বলেন, ‘তলিয়ে যাওয়া সড়কের কিছু অংশ থেকে পানি নেমে যাওয়ায় আটকে পড়া পর্যটকরা শুক্রবার সকালে সাজেক ছেড়েছেন। এখানে ছয় শতাধিক পর্যটক আটকে পড়েন।’
এর আগে পর্যটকদের ঝুঁকি বিবেচনায় গত মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। তবে সোম ও মঙ্গলবার সকালে যেসব পর্যটক সাজেক ভ্রমণে যান তারাই আটকে পড়েছিলেন।