দিনাজপুরের হিলিতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। খোলাবাজারের চেয়ে কম দামে তেল, ডাল ও চাল পেয়ে সুবিধাভোগীরা খুশি হলেও চিনি না দেয়ায় কেউ কেউ ক্ষোভ জানিয়েছেন। গতকাল বেলা ১১টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা একাডেমিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন।