ফেনীতে ছয় বছরের এক কন্যাশিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার দায়ে এক কিশোরকে সাত বছর আটক রাখার আদেশ দিয়েছেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এএনএম মোরশেদ খান। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহাব উদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।