ধর্মের দোহাই দিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন আমাদের প্রতিদ্বন্দ্বীরা: সালাহউদ্দিন

সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের পরিকল্পনা আছে, কর্মসূচি আছে, নীতি আছে। আমরা কী করব, তা জনগণের কাছে পরিষ্কারভাবে বলেছি। অথচ যাদের সঙ্গে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, তাদের কোনো পরিকল্পনা নেই।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমাদের প্রতিদ্বন্দ্বীদের কোনো সুস্পষ্ট পরিকল্পনা বা কর্মসূচি নেই; বরং তারা ধর্মের দোহাই দিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের পরিকল্পনা আছে, কর্মসূচি আছে, নীতি আছে। আমরা কী করব, তা জনগণের কাছে পরিষ্কারভাবে বলেছি। অথচ যাদের সঙ্গে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, তাদের কোনো পরিকল্পনা নেই।

তিনি বলেন, বিএনপি ও ধানের শীষ বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে ধারণ করে। দেশের গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি এবং উন্নয়নের আরেক নামও বিএনপি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আজ নৌকা নেই, আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ নিজেই নিজের কবর রচনা করেছে। আওয়ামী লীগ ও নৌকা—এ দুটোকেই দাফন করেছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে।

পথসভায় উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি সমৃদ্ধি চান, অগ্রগতি চান এবং দেশের প্রতিটি মানুষ এ দেশের প্রকৃত মালিক হতে চান, তাহলে ধানের শীষে ভোট দিন।

এ সময় পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, টৈটং ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন, পিপি অ্যাডভোকেট মীর মোশারফ হোসেন টিটুসহ অনেকে।

আরও