ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
ইসি জানিয়েছে, দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছিল। ওই ২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করা হয়েছে।
চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। আদালতে মামলা নিষ্পত্তি হওয়ার পর এ আসনের ফলাফল ঘোষণা করা হবে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বাতিল করা হয়েছে। ওই আসনের ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়নি, যা আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। একইদিনে তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া-৬ আসনেরও উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।