নীলফামারীর কিশোরগঞ্জে স্থায়ী ও দীর্ঘমেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতিবিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মোজাম্মেল হক সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মো. একরামুল হক।