নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত

নিহত সিয়াম (৭) উপজেলার রামনগর দক্ষিণপাড়া গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে। সে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নওগাঁর মান্দায় ভটভটির ধাক্কায় সিয়াম হোসেন নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড় ৮টার দিকে উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম (৭) উপজেলার রামনগর দক্ষিণপাড়া গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে। সে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকালে সিয়াম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বিদ্যালয়ের কাছাকাছি সড়কে পৌঁছালে একটি ভটভটি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সিয়াম পাকা সড়কের ওপর পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও