নানাবাড়ি বেড়াতে এসে মাছের ঘেরে ডুবে দুই শিশুর মৃত্যু

নিহত শিশুরা হলো একই উপজেলার পশ্চিম তারালী গ্রামের ফারুক হোসেনের ছেলে জাকারিয়া হোসেন (১০) ও পূর্ব নলতা গ্রামের আহসান আলীর মেয়ে জান্নাতুল ফেরদৌস (৮)। সম্পর্কে তারা খালাতো ভাই-বোন

ঈদে নানাবাড়ি বেড়াতে এসে মাছের ঘেরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সন্ন্যাসীর চক গ্রামে এ ঘটনা ঘটে।

​নিহত শিশুরা হলো একই উপজেলার পশ্চিম তারালী গ্রামের ফারুক হোসেনের ছেলে জাকারিয়া হোসেন (১০) ও পূর্ব নলতা গ্রামের আহসান আলীর মেয়ে জান্নাতুল ফেরদৌস (৮)। সম্পর্কে তারা খালাতো ভাই-বোন। জাকারিয়া স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণী ও জান্নাতুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে গত রোববার সকালে নানা আবদুল আজিজের বাড়িতে বেড়াতে আসে জাকারিয়া ও জান্নাতুল। গতকাল দুপুরে বাড়ির পাশে খেলছিল দুই শিশু। পরে দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যায় পার্শ্ববর্তী একটি মাছের ঘেরে তাদের মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা।

​কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খেলার ছলে কোনো এক সময় তারা ঘেরের পানিতে পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও