বগুড়ায় ভুল সেটে এসএসসি পরীক্ষা

বগুড়ার সোনাতলায় এসএসসি ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় ভুল সেটের প্রশ্নপত্র বিতরণকে কেন্দ্র করে বিক্ষোভের ঘটনা ঘটেছে।

গতকাল পরীক্ষা শেষে দুপুরে সোনাতলা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল অনুষ্ঠিত এসএসসি ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় উপজেলার অন্যান্য কেন্দ্রে সেট-১ প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হলেও সোনাতলা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভুলবশত সেট-৩ প্রশ্নপত্র বিতরণ করা হয়। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর বিষয়টি জানাজানি হলে পরীক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরীক্ষা শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কেন্দ্র প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে।

এ বিষয়ে ইউএনও স্বীকৃতি প্রামাণিক বলেন, ‘ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে পরিবর্তনের নির্দেশ দেয়া হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের বক্তব্য লিখিত আকারে গ্রহণ করা হচ্ছে। সেগুলো শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো হবে।’

আরও