পর্যটক নিখোঁজ

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন এক পর্যটক।

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন এক পর্যটক। গতকাল বেলা সোয়া ১টার দিকে হোয়াইট পিক রিসোর্টের ঘাট দিয়ে নদীতে নেমে তিনি নিখোঁজ হন। নিখোঁজ সোহান আল মাফি ঢাকার মিরপুরের ইউসিবিএল চত্বরের আবু হান্নান সরকারের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী। লামা থানার ওসি তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও